প্রয়াত জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসন নিজের জীবন কাটিয়েছেন দরিদ্রতা আর ক্ষুধার সাথে সংগ্রাম করে। কিন্তু ঠিক তার উল্টো পথে হাটছেন সন্তানেরা। তারা টাকা খরচ করছেন দু'হাতে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মাইকেল জ্যাকসনের ৩ সন্তান বছরে খরচ করেন ৮০ লাখ ইউ এস ডলার। যদিও এর মধ্যে শিক্ষা ও চিকিৎসা ব্যয় অন্তর্ভুক্ত আছে। তবুও এই ব্যায়ের একটা বড় অংশ খরচ করা হয়েছে বিলাসিতার ।

সবার ছোট ১২ বছর বয়সী ব্ল্যাঙ্কেট বছরে টিউশন ফি বাবদই খরচ করেন ৩০ হাজার ডলার। প্রিন্স বছরে ৫০ হাজার ডলার ব্যয় করেন উপহার ও অলংকার কিনতে। জ্যাকসনের মেয়ে প্যারিস আত্নহত্যা প্রচেষ্টার পর থেকে আছেন পুনর্বাসন কেন্দ্রে। এই পুনর্বাসন কেন্দ্রে ব্যায় হয় লাখ ডলার। এর বাইরে ছুটি কাটাতে তাদের বছরে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩ লাখ ডলার।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //টিআই