সিনেমার পর্দার সলমন খান এইবার তাঁর ভক্তদের রোজগারের সংস্থান করে দেবেন। সেইজন্য তিনি নিজের বিশাল ভক্তকুলের জন্য একটি নতুন ওয়েবসাইট খুলছেন। বলিউডের অভিনয় জগতের এই দীর্ঘ পথ পেরিয়ে আসা ৪৮ বছরের নায়ক তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগীর কথা ভেবে এই ওয়েবসাইট খুলেছেন যা থেকে কর্মসংস্থানের অনুসন্ধান মিলবে যোগ্যতা ও পছন্দ অনুযায়ী।
আসন্ন ইদে সালমানের নতুন ছবি ‘কিক’ মুক্তি পাবে যার প্রচার নিয়ে ইদানীং খুবই ব্যস্ত বলিউডের ‘দাবাং’ হিরো। কিন্তু তাই বলে তিনি নিজের ভক্তদেরকে এই ওয়েবসাইটটির কথা টুইটারে জানাতে ভোলেননি।
জানা যায়, নিজের স্বেচ্ছাসেবী সংস্থা‘বিইং হিউম্যান’'র সঙ্গে সমন্বয় গড়ে সালমান খান এই সাইটটি খুলছেন। ‘ আমাদের ফেসবুক শুধু সময় কাটানোর জন্য নয়, কাজের খোঁজ পেতে সেটাকে কাজে লাগান। যাঁরা বেকার, কাজ খুঁজছেন , আমার ফেসবুকে এমন যাঁরা আছেন, তাঁদের যাতে কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, সেই জন্য আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি।’ আশা করা যায় বলিউডের ‘বডিগার্ডে’র এই পদক্ষেপ তাঁর বহু ভক্তদের কর্মসংস্থান খুঁজে দিতে সাহায্য করবে। http://beinghumanworkshop.com#Beinghumanjobs এটি হল সেই সাইট।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





