১১ই এপ্রিল মুক্তি পাচ্ছে কমল সরকারের চিত্রনাট্য ও বদিউল আলম খোকন পরিচালিত ‘ডেয়ারিং লাভার’।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবিতে শাকিব এবং অপুর সাথে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরাসহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।
জানা যায়, প্রথম দিকে ছবির নাম ‘চিরদিনই তুমি যে আমার’ থাকলেও পরে গল্পের প্রয়োজনে নাম পরিবর্তন করে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।
ছবির নাম পরিবর্তনের কারণ জানতে চাইলে ছবির পরিচালক বলেন, ‘ছবিতে শাকিব খান মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার ভালোবাসা সফল করতে কোন বাঁধাই সে মানতে নারাজ। সার্বিক বিষয় চিন্তা করে ছবির নাম পরিবর্তন করা হয়েছে।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
বিনোদন
'ডেয়ারিং লাভার' মুক্তি পাচ্ছে ১১ই এপ্রিল
১১ই এপ্রিল মুক্তি পাচ্ছে কমল সরকারের চিত্রনাট্য ও বদিউল আলম খোকন পরিচালিত ‘ডেয়ারিং লাভার’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবিতে শাকিব এবং অপুর সাথে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর





