'লুঙ্গি ড্যান্স' খ্যাত ইয়ো ইয়ো হানি সিং এর নতুন গানের ভিডিও মুক্তি পেল ইউটিউবে। ভারতের এই জনপ্রিয় র‍্যাপ শিল্পী তাঁর নতুন ভিডিওটিতে ‘র‍্যাপ’এর মাত্রা আরও বাড়িয়েছেন।

ভিডিওটির নাম হল ‘ইসে কহেতে হ্যা হিপ হপ’। গানের সুর দিয়েছেন লিল গোলু। বলিউডে এটাই তার প্রথম আবির্ভাব। আশা করাই যায়, হানির অন্যান্য ভিডিওর মত এই ভিডিওটিও শ্রোতাদের মন জয় করতে সফল হবে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই