নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। সাখাওয়াত হোসাইনের পরিচালনায় ছবিটিতে বাপ্পির সাথে জুটি বাঁধতে যাচ্ছেন নবাগত সুস্মি রহমান।

সাখাওয়াতের নিজের লেখা কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হবে।

সাখাওয়াত বলেন, ‘এরইমধ্যে ছবিটির একটি নাম ঠিক করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই নামে ছবির কাজ হয়তো শুরু করতে পারব না। তাই নামটা এখন জানাতে চাই না। তবে আগামী সপ্তাহের মধ্যেই পরবর্তী নামসহ ছবিটির অন্যান্য বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এখন এতোটুকু জানাতে পারি সেটা হলো মে মাসের মাঝামাঝি সময়ে একটি গান এবং কিছু সিকোয়েন্সের কাজ করবো প্রথম লটে। গত কয়েকদিন আগে বাপ্পি চৌধুরী ও সুস্মি রহমানকে চুক্তিবদ্ধ করেছি।’

বাপ্পি এখন ব্যস্ত রয়েছেন হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ছবির শুটিং নিয়ে। এফডিসিতে গত কয়েকদিন ধরে চলছে এর শুটিং।

‘সুলতানা বিবিয়ানা’র বাপ্পির বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা আঁচল।

এমই