আইএসআই’র ‘এজেন্ট’ সালমান খান । অবাক হচ্ছেন এমনি মন্তব্য করলেন বিগ বস থেকে বিতাড়িত প্রতিযোগী স্বামী ওম। টিভি শো বিগ বস থেকে বিতর্কিত কর্মকাণ্ড করে বিতাড়িত হয়েছেন ওম।
শো-এর সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে এরপরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তিনি।
এখানেই শেষ নয় সালমানকে আন্ডার ওয়ার্ল্ড ডনদের বন্ধু বলেও বলেছেন ওম। বিগ বস-এর ঘরে তাকে মাদক মেশানো খাবার দিয়েছিলেন সালমান বলেও অভিযোগ করেছেন তিনি।
বিগ বস শোর শুরু থেকেই নারীদের সম্পর্কে নানান আপত্তিকর, অপমানজনক মন্তব্য করছিলেন স্বামী ওম। শো-এর আরেক প্রতিযোগী বাণীর সঙ্গে তার ঝামেলা প্রায় লেগেই থাকতো।
কিন্তু সম্প্রতি যা করেছেন স্বামী ওম তাতে সব মাত্রা ছাড়িয়ে গেছে। জানা গেছে, একটি মগে প্রস্রাব করে তা বাণীর গায়ে ছিটিয়ে দেন ওম! এর পরই বিগ বস-এর ঘর থেকে তাকে বের করে দেয়া হয়। সেই কারনে হয়তো শো-এর সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন স্বামী ওম।
যদিও এসব নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো দেখাননি ভাইজান।
নাজিব





