মুক্তির প্রথম সপ্তাহেই ৫০ কোটি ছাড়িয়ে গেল ‘এক ভিলেন’'র ব্যবসার অঙ্ক। ট্রেড অ্যানালিস্ট করণ আদর্শের মতে ২০১৪ সালে ‘জয় হো’র পরে এটি দ্বিতীয় সিনেমা যেটি প্রথম উইকেন্ডেই ৫০ কোটির উপর ব্যবসা করেছে।

সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর ও রিতেশ দেশমুখের ‘এক ভিলেন’ এখনও অবধি ৫০.৭০ কোটি টাকার ব্যবসা করেছে, যেখানে সলমনের ‘জয় হো’ প্রথম উইকেন্ডে ৬০.৬৮ কোটি টাকার ব্যবসা করেছিল। বালাজী মোশন পিকচার্সের সিনেমা ‘এক ভিলেন’কে গত ২৭ জুন ২,৫৩৯টি পর্দায় মুক্তি দেওয়া হয়েছিল।

এই সিনেমা শুক্রবার ১৬.৭২ কোটি, শনিবার ১৬.৫৪ কোটি ও রবিবার ১৭.৪৪ কোটি টাকার ব্যবসা করে। ফিল্মের সাফল্যে পরিচালক মোহিত সুরি জানিয়েছে, ‘আমার হোম কোম্পানির বাইরে এটা আমার প্রথম সিনেমা আর এটি খুব ভাল রেসপন্স পেয়েছে’।

সিনেমা মুক্তির আগেই জনপ্রিয় হয়েছিল সিনেমার গানগুলো। সবারই আশা খুব তাড়াতাড়ি এই সিনেমা ১০০ কোটির ক্লাবে নিজের নাম লেখাবে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই