পাঁচ বছর আগে কুসুম শিকদার ও হোমায়রা হিমু একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে প্রথম কাজ করেছিলেন।
এরপরেও আরেকটি ধারাবাহিক নাটকে তারা দুজন একসঙ্গে কাজ করেছিলেন। তৃতীয়বারের মতো তারা দুজন আবারো একই ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। নাটকের নাম 'বাতিঘর কতোদূর'। নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু এবং রচনা করেছেন সৌর্য দীপ্ত সূর্য।
নাটকে মূলত কক্সবাজারে বেড়াতে এসে কুসুম শিকদার ও হোমায়রা হিমু একে অন্যেও সাথে পরিচিত হন। তারপর এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। নাটকে কুসুমের বিপরীতে অভিনয় করছেন রওনক হাসান এবং হিমুর বিপরীতে অভিনয় করছেন সাব্বির আহমেদ।
চারবছর পর হিমুর সাথে অভিনয় প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, সত্যি বলতে কী চার বছর পর হিমুর সঙ্গে অভিনয় করছি বিষয়টা আমার কাছে এমন মনে হচ্ছেনা। কারণ একসঙ্গে একই নাটকে কাজ না করলেও আমাদের মধ্যে দেখা সাক্ষাতটা নিয়মিতই বলা চলে। অভিনয়ে হিমু নিজের ভালো একটি অবস্থান তৈরী করে নিয়েছে। তার জন্য সব সময়ই আমার শুভ কামনা। লাবু ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তিনি অত্যন্ত যত্ন নিয়েই নাটক নির্মাণ করেন। তার কাজের প্রতি আমার অন্যরকম আস্থা আছে।
হোমায়রা হিমু বলেন, কুসুম আপুর সাথে এর আগে দুটি নাটকে কাজ করেছি। তিনি খুব বিনয়ী একজন শিল্পী। তার সাথে কাজ সব সময়ই আমি ভীষণ উপভোগ করি। নির্মাতা হিসেবে লাবু ভাই অসাধারণ। তার নির্মিত নতুন এই ধারাবাহিক নাটকটি দর্শকের খুব ভালোলাগবে।
কুসুম ও হিমু পাঁচ বছর আগে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় 'আমি অরূপার কাছে যাচ্ছি' নাটকে প্রথম অভিনয় করেন। এরপর কায়সার আহমেদের পরিচালনায় আরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন।
মিজানুর রহমান লাবু পরিচালিত কুসুম হিমুর নতুন ধারাবাহিক নাটক 'বাতিঘর কতোদূর' নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
কুসুম-হিমু একই ধারাবাহিকে
পাঁচ বছর আগে কুসুম শিকদার ও হোমায়রা হিমু একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে প্রথম কাজ করেছিলেন। এরপরেও আরেকটি ধারাবাহিক নাটকে তারা দুজন একসঙ্গে কাজ করেছিলেন। তৃতীয়বারের মতো তারা দুজন আবারো একই ধারাবাহিক





