বন্ধুরা সবাই তাকে মোল্লা বলেই জানে। যে কারণে এ মোল্লা নামের আড়ালে তার আসল নামটি প্রায় হারিয়েই যায়।
মোল্লা ভালবাসে ফারিয়াকে। নানা কারণে সে মিথ্যা কথা বলে। মোল্লা আবার সেসব মিথ্যা কথা একভাবে ব্যালেন্সও করে নেয়ার চেষ্টা করে। এমনই এক গল্প নিয়ে নির্মাণ হয়েছে 'তিন নম্বর হাত'।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাজমুল হুদা ইমন। নাটকে মোল্লা চরিত্রে রূপদানকারী অভিনেতা আফরান নিশো বলেন, অন্যরকম ভাল লাগার একটি কাজ হয়েছে 'তিন নম্বর হাত'এ।
অভিনেত্রী শখ বলেন, ইমন ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ হলেও পুরো ইউনিটটি ছিল অনেক গোছানো। অল্প সময়ের মধ্যে তিনি এত চমৎকার একটি নাটক নির্মাণ করেছেন, যা দর্শকদের ভাল লাগবে। নিশো ভাইয়ের সঙ্গে সব সময়ই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি নিজেই প্রায় সময়ই অভিনয় শিখিয়ে দেয়ারও চেষ্টা করেন, এটা খুবই পজিটিভ।
পরিচালক নাজমুল হুদা ইমন জানান, তিন নম্বর হাত নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শখ-নিশোর 'তিন নম্বর হাত'
বন্ধুরা সবাই তাকে মোল্লা বলেই জানে। যে কারণে এ মোল্লা নামের আড়ালে তার আসল নামটি প্রায় হারিয়েই যায়। মোল্লা ভালবাসে ফারিয়াকে। নানা কারণে সে মিথ্যা কথা বলে। মোল্লা আবার সেসব মিথ্যা কথা একভাবে ব্যালেন্সও করে নেয়ার চেষ্টা করে।





