দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে অভিনয় করছেন মীম। নানা প্রসঙ্গে সম্প্রতি তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। সেই আলাপচারিতা বিনোদন প্রেমীদের জন্য তুলে ধরা হল।
মীম বর্তমানে অভিনয় করছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত 'তাঁরকাটা' চলচ্চিত্রে। এ প্রসঙ্গে মীম বলেন, 'তারকাটা' মূলত রোমান্টিক গল্পনির্ভর একটি ছবি। এখানে আমাকে একজন গানের শিল্পীর চরিত্রে দেখা যাবে। আমার বিপরীতে অভিনয় করছেন আরেফিন শুভ। আর শুভর বড় বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আপু। আমার ভালো লাগছে যে মৌসুমী আপুর মতো
একজন বড় মাপের অভিনয় শিল্পীর সাথে অভিনয় করছি
।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394371163.jpg[/img]
'তারকাঁটা'র শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন মীম। তাই নাটক টেলিফিল্মের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন । বলা যায় নতুনর কোনো নাটক টেলিফিল্মে কাজই করছেন না।
মীমের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল জনপ্রিয়তার এই পর্যায়ে এসে আপনি কতটুকু তৃপ্ত? একটুভেবে নিলেন মীম। বললেন, যতটুকু তৃপ্ত হওয়ার কথা। আমি ততটুকুই তৃপ্ত। কেননা যতটুকু কাজ করেছি ততটুকুইতো ফলভোগ করবো।
মীমের প্রিয় মানুষ তার বাবা-মা। আদর্শবান বাবার মেয়ে হিসেবে নিজের জন্যও খোঁজেন একজন আদর্শবান জীবনসঙ্গী। যে
সত্যিকারের একজন সৎ মানুষ হবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394371209.jpg[/img]
জীবনের ব্যাপারেও মীমের রয়েছে অন্তর্গত এক দর্শন। মীম মনে করেন জীবনটা নানা রঙে রঙিন। এই লাইফে অনেক কিছু হয়। জীবনের সংজ্ঞা আসলে হয় না। ছোটবেলা থেকে এ পর্যন্ত এই এক জীবনে অনেক কিছু দেখে এসেছি। বড় হওয়া, স্কুল কলেজ, জীবনের এই যে আপ এন্ড ডাউন। আমি এক অবস্থান থেকে আজ এই জায়গায় এসেছি। পাঁচ বছর পরে আমার অবস্থান কি হবে? বা বিশ বছর পরে আমার অবস্থান কই হবে? জানিনা।
চেইঞ্জ হবে অনেক কিছুই। তাই জীবনের সংজ্ঞা দেওয়াটা অনেক টাফ। মাঝে মাঝে আমার মনে হয় এটা পুরোটাই একটা অলৌকিক ব্যাপার। উপর থেকে কেউ চালিয়ে নিয়ে যাচ্ছে বলেই আমরা চলছি। জীবনের অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। এটা নিজের চোখেই দেখা যাচ্ছে। আরো বিশ বছর পরে জীবনের আরো অনেক স্মৃতি থাকবে। মানুষ যখন পঞ্চাশে পড়ে তখন এই পঞ্চাশ বছরের স্মৃতি তার মাথায় ঘুরে। এটা অনেক টাফ না! নরমাল সংজ্ঞা বলতে গেলে হাসিকান্না মিলেই তো জীবন। এটা সংজ্ঞা দিতে গেলে মাথাটা নষ্ট হয়ে যাবে। আবারো হাসলেন মীম।
সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি হয়ে যাওয়া মীম ব্যাপারটিকে কিভাবে এনজয় করেন? মীম বলেন,অবশ্যই ব্যাপারটি ভালো লাগে। যাদের জন্য আমার কাজ করা, যারা আমার কাজ দেখে তাদের ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা পাওয়া। রাস্তায় বের হলে মানুষজন আমাকে চেনে, অটোগ্রাফ নেয়। একজন সেলিব্রেটির মজাটাই আসলে এটা। কেউ রাস্তা দিয়ে হাটলো তাকে কেউ চিনলো না বা তার কাজ কেউ দেখলো না, সেটা দুঃখজনক। প্রত্যেকেই যখন এক নামে চিনে তখন এটা একজন সেলিব্রেটির বড় পাওয়া।
আমাদের কাজ করার কেন এত আকাঙ্ক্ষা থাকে? তাদের জন্যই তো। তারাই তো আমাদের কাজগুলো দেখে। মূলত দর্শকদের সাথেই আমাদের আদান-প্রদান ঘটে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
দর্শকদের জন্যই এত পরিশ্রম
দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে অভিনয় করছেন মীম। নানা প্রসঙ্গে সম্প্রতি তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। সেই আলাপচারিতা বিনোদন প্রেমীদের জন্য তুলে ধরা হল। মীম বর্তমানে অভিনয় করছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত 'তাঁরকাটা' চলচ্চিত্রে।





