যারা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন,কিংবা ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে আগ্রহ রয়েছে, তাদের সবাইকে আরও উদ্বুদ্ধ করবেন সংগীতশিল্পী পড়শি। তিনি সবাইকে ইন্টারনেট ব্যবহার করার জন্য আহবান জানাবেন। এমনি ভাবনা নিয়ে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছে।

সম্প্রতি এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন পড়শি। এতে জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন এই সংগীত তারকা।

পড়শি বলেন, এই বিজ্ঞাপনচিত্রে আমার সঙ্গে অংশ নিয়েছে বর্ণমালা। এটি আমার নিজের ব্যান্ড। ব্যান্ডের ড্রামার মিঠু, কি-বোর্ডের কাইয়ুম আর লিড গিটারের টিপু রয়েছে আমার আমার সঙ্গে।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই