ভারতের পশ্চিমবঙ্গের তারকা সাংসদ তাপস পাল গুরুতর অসুস্থ্য। ব্রেন স্ট্রোকে আক্রান্ত তিনি।
তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে। আপাতত আইসিইউতে রাখা হয়েছে তাকে। করা হয়েছে এমআরআইও।
মঙ্গলবার সকাল থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে। এরপরই তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। আপাতত তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থা খুঁটিযে দেখার জন্য দুই সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





