২৮ জানুয়ারি মহরত অনুষ্ঠিত হয়ে গেল তরুণ নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত ‘লালচর’ চলচ্চিত্রের। সরকারি অনুদানে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
১৯৮৪ সালে ইমদাদুল হক মিলনের লেখা ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে লালচর চলচ্চিত্রের চিত্রনাট্য। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন ও চ্যানেল আইয়ের ২০১২ সালের সেরা নাচিয়ে চ্যাম্পিয়ন মোহনা মীম। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন মাসুম আজিজ, সাবিহা জামান, কাজী শিলা, রফিক উল্লাহ সেলিম, শহীদুজ্জামান সেলিম, ঝুনা চৌধুরী, কাজী শিলাসহ মঞ্চের কয়েকজন তরুণ অভিনেতা।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘লালচর’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ‘নাদের চৌধুরী’র।
জেআই





