জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর আর দেশে ফিরছেন না। যে কোন মুহূর্তে ঢালিউডকে বিদায় জানতে পারেন তিনি। এমন শোরগোলই চলছে মিডিয়ায়।                    
দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা শাবনুরকে ঘিরে নানা গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এর আগে বিয়ে ও মা হওয়া সম্পর্কিত গুঞ্জনগুলো প্রমাণিত হওয়ায় মিডিয়া সংশ্লিষ্টরা মনে করছেন শাবনুর আর দেশে ফিরবেন না এই গুঞ্জনও সত্যে পরিণত হবে।
জুন মাসে দেশে ফেরার কথা থাকলেও শাবনুরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে -তিনি আর দেশে ফিরবেন না।
তারা আরো জানিয়েছে অস্ট্রেলিয়াতেই নিজের ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। আর এই ক্ষেত্রে তার সঙ্গে থাকবেন বোন ঝুমুরও। ব্যাবসার বাইরে একমাত্র সন্তানকে মানুষ করা ও সংসার সামলানোই তার একমাত্র লক্ষ্য এখন। শাবনূরের স্বামী অনিকও তেমনটাই চাচ্ছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছে।
তবে এ ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু জানাতে পারেনি শাবনুরের পরিবার।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]