বাস্তব জীবনেই হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট আর অ্যাঞ্জলিনা জোলি ভালোবাসার আদান-প্রদান চিঠির মাধ্যমেই করতেন। ব্র্যাড পিট আর অ্যাঞ্জলিনা জোলির প্রেম বেশ তুঙ্গে। কিন্তু ছবির কাজে গত বছর তাঁদের দুজনকে বিশ্বের দুটো আলাদা প্রান্তে ছড়িয়ে পড়তে হয়েছিল। ফলে তখন নিয়মিত প্রেমপত্র আদান-প্রদান করে গিয়েছেন তারা।
ব্র্যাড পিটের ছয়টি সন্তানের মা ৩৯ বছর বয়সী অ্যাঞ্জলিনা জানিয়েছেন, তিনি যখন আনব্রোকেন ছবির কাজে তিন মাসের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তখন তাঁকে ক্রমাগত মনোবল যুগিয়েছেন ব্র্যাড। উল্লেখ্য, ব্র্যাড নিজেও তখন ফিউরি ছবির কাজে লন্ডনে ছিলেন।
অভিনেত্রী বলেন, দূরে থেকেও সব সময় আমার পাশেই ছিলো ব্র্যাড। এক মুহূর্তের জন্যও দূরত্ব অনুভব করতে দেয়নি। এটা খুব রোম্যান্টিক ব্যাপার। ও যখন ইউরোপিয়ান থিয়েটারে বসে আছে, আমি তখন বসে আছি প্যাসিফিক থিয়েটারে। সে সময়ে আমরা পরস্পরের জন্য হাতে লেখা চিঠি লিখেছি। অর্থাৎ আমরা কাছাকাছি নেই ঠিকই, কিন্তু ভাবনায়, কাজে আমরা একে অপরের পাশেই থাকার চেষ্টা করে গিয়েছি ক্রমাগত।
অ্যাঞ্জলিনা সম্প্রতি জানিয়েছেন যে পরিবারের সকলকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য, সেবামূলক কাজ করার জন্য তিনি ভবিষ্যতে ক্যামেরার পিছনেই বেশি কাজ করতে চান।
ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





