দ্বিতীয়বারের মতো প্রেমের ফাঁদে পড়েছেন আঁচল। এবার প্রেম তার নতুন ছবি ‘হৃদয় দোলানো প্রেম’-এর নায়ক আশিক চৌধুরীর সঙ্গে। নির্মাতাদের দেয়া তথ্য অনুযায়ী দুজনের মধ্যে এখন গভীর প্রেম। যে কোন সময় এই প্রেম বিয়েতে রূপ নিতে পারে।

এর আগেও আঁচল জুয়েল নামে এক প্রযোজককে বিয়ে করেছিলেন প্রেম করে। মায়ের বাড়িও ছেড়েছিলেন প্রেমের টানে। কিন্তু প্রেম-বিয়ে কোনটাই বেশি দিন টেকেনি। ওই প্রযোজকের ছবিটাও শেষ হয়নি।

ফিরে আসেন আবার। সুযোগও পেয়েছেন। নির্মাতারা সব ভুলে তাকে কাছে টেনে নিয়েছিলেন। সুযোগও দিয়েছিলেন। কিন্তু শত ব্যস্ততার মাঝেও মনকে বেঁধে রাখতে পারছেন না আঁচল। জড়িয়ে পড়েছেন আশিকের সঙ্গে। বিষয়টি গোপন থাকেনি। এক কান দুকান করে ছড়িয়ে পড়েছে চারদিকে। ফলে সৃষ্টি হয়েছে নতুন অনিশ্চয়তার।

আঁচল দ্বিতীয়বার কেন ভুল করতে চলেছেন- এমন প্রশ্ন তার ঘনিষ্ঠজনদের। কিন্তু আঁচল আগের মতো এবারও অস্বীকার করলেন। বললেন, কারও সঙ্গেই আমার প্রেম ভালবাসা নেই। আমি ব্যস্ত আমার কাজ নিয়ে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেআই