ইউনিসেফের শিশু অধিকারবিষয়ক তারকা পরামর্শক হলেন মাধুরী। শিশু অধিকার নিয়ে কাজ করছেন প্রায় বছর খানেক হতে চলল। এই পুরোটা সময় তিনি শিশুশ্রম ও শিশুপাচার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরই ধারাবাহিকতায় বলিউড ড্যান্স কুইন মাধুরী এবার ইউনিসেফের শিশু অধিকারবিষয়ক তারকা পরামর্শক হিসেবে যোগ দিলেন।
তার কাজ হবে সামনের বছর গুলিতে ভারতজুড়ে ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা। এই ইস্যুতে তিনি দেখা করবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। গরে তুলবেন এই বিষয়ক ফান্ডও।
আগামী ২৬ জুন মধ্য প্রদেশের একটি গ্রাম পরিদর্শনের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে মাধুরীর এই নতুন যাত্রা।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





