বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। আজকের এই অবস্থানে আসতে করতে হয়েছে কঠোর পরিশ্রম। তার এই জার্নির সঙ্গী ছিলেন তার বাবা। সিনেমা, বিজ্ঞাপন সবকিছুতেই পেয়েছেন বাবার সাপোর্ট।
এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, তবে কনডম ব্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় খুব একটা ভালোভাবে নেননি অভিনেতার বাবা।
তিনি বলেন, বাবা আমাকে বলতেন- অভিনয়শিল্পীদের দেখছি বিভিন্ন বিজ্ঞাপন করে অনেক অর্থ উপার্জন করছে। তুমি করছো না কেন? আমি বলেছিলাম, সময় হলেই করব।
এর কিছুদিন পরেই কনডমের বিজ্ঞাপনের বিষয়টি বাবাকে জানান রণবীর। কিন্তু কনডমের বিজ্ঞাপন হওয়ায় খুব বেশি খুশি হননি তিনি।
এরপর বেশকিছু দিন সেই ব্রান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। তবে বিয়ের পর দুই পক্ষের সম্মতিতেই কনডম ব্র্যান্ডটির প্রচার থেকে সরে আসেন রণবীর।
এবিএস





