চলচ্চিত্র নির্মাতা মহাম্মদ হান্নান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবার সূত্রে জানা যায় মহাম্মদ হান্নান আনুমানিক রাত ১২টার দিকে মারা যান।
বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এফডিসি থেকে।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, মহাম্মদ হান্নানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন গভীরভাবে শোকাহত। পরিচালক সমিতির সকলের প্রিয় মানুষ ছিলেন তিনি। মহাম্মদ হান্নান পরিচালক সমিতির সভাপতিও ছিলেন। চলচ্চিত্রে তার অবদান ভোলার নয়।
‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহী চারিদিকে’, ‘শিখণ্ডী কথা’সহ উল্লেখযোগ্য বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন মহাম্মদ হান্নান। চলচ্চিত্রের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
ঢাকা, ২২ জানুয়ারি (টাইম নিউজবিডি)//এফএ
বিনোদন
চলচ্চিত্র নির্মাতা মহাম্মদ হান্নান আর নেই
চলচ্চিত্র নির্মাতা মহাম্মদ হান্নান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি





