এই বছরের বলিউডের সবচেয়ে আলোচিত ছবি ব্যাং ব্যাং মুক্তি পেতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। ছবিটি একই দিনে একযোগে ৫০টি দেশের চার হাজার ৫শত হলে মুক্তি পাচ্ছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টার স্টুডিও-এর সিদ্ধার্থ আনন্দ খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ফক্স স্টুডিও-এর প্রধান নির্বাহী বিজয় সিং এক বিবৃতিতে বলেছেন, ‘সারা বিশ্ব জুড়ে বলিউডের সিনেমা ব্যাং ব্যাং মুক্তি পাচ্ছে ২ অক্টোবর। এই দিন পঞ্চাশটি দেশের চার হাজার ৫শত হলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। আর এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মিডিল ইস্ট-এ সিনেমা মুক্তি পাওয়ার নতুন রেকর্ড গড়ছে।

এরই মধ্যে হৃতিক ও ক্যাটরিনা ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এ ছবিটি। তাছাড়া এই দুই সহশিল্পীর এবারের ছবিতে রসায়ন কেমন হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো বিশ্ব।

ব্যাং ব্যাং সিনেমার অফিসিয়াল ট্রেলার :

b0888a8cce87cbd2f53f7953f4603567#sthash.ctzxYK9L.dpuf

জেআই,