ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গোপনে বিয়ে অতঃপর মা হওয়া নিয়ে বেশ কিছুদিন সবার আড়ালেই রয়েছেন তা সাবরই জানা। দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন শাবনূর।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে এক পুত্র সন্তানের জন্ম দেন শাবনূর। সন্তানের নাম রাখেন আইজান। ১ অক্টোবর আইজানকে নিয়ে দেশে ফিরেন তিনি, এমনটি নিশ্চিত করেন শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী। দেশে ফিরেই শাবনূর তার পুত্রসন্তান’কে নিয়ে স্বামী অনিকের উত্তরার বাসায় ওঠেন। ঈদ পালন শেষে ৮ তারিখ সেখান থেকে নিজের ইস্কাটনের বাসায় আসেন।
জানা যায় বর্তমানে তিনি দেশেই থাকবেন তবে মাঝে মাঝে অস্ট্রেলিয়ায় বেড়াতে যেতে পারেন। এছাড়া এই মুহূর্তে ছবির কাজ বা কোনো অনুষ্ঠান করতে আগ্রহী নন শাবনূর। সহশিল্পী অনিককে ২০১১ সালের ৬ ডিসেম্বর গোপনে বিয়ে করেন শাবনূর।
জেআই





