একটি স্বল্পদৈর্ঘের কাহিনীচিত্রে একসঙ্গে অভিনয় করলেন চিত্রলেখা গুহ এবং ভিট তারকা আশা।
এরআগে জনপ্রিয় নাট্যাভিনেত্রী চিত্রলেখা গুহ ও মডেল কাম অভিনেত্রী ভিট তারকা লুৎফুন্নাহার আশা একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন। এবার তারা দু'জন খুব অল্প সময়েরই ব্যবধানে একটি কাহিনীচিত্রে অভিনয় করেছেন।
কাহিনীচিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাকুর রহমান অভি। কাহিনীচিত্রটির নাম 'বড় শহরের ছোট গল্প'। আসছে ঈদে প্রচারের লক্ষ্যে কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
আশার সঙ্গে কাজ করা প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, আশা আমার মেয়ের বয়সী। তাই শুটিং চলাকালীন সময়ে কোন দোষ ত্রুটিই আমার চোখে পড়েনা। অনেক প্রাণবন্ত একজন অভিনেত্রী আশা। অন্যদিকে পরিচালকের সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিলো।পরিচালকের আন্তরিকতা, ইউনিটের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সেইসাথে অনেক ভালো একটি কাজ দাঁড়িয়েছে।
আশা বলেন, বড় শহরের ছোট গল্পর কাহিনীই আমাকে অনেক মুগ্ধ করেছে। সেইসাথে চিত্রাদির মতো অনেকগুণী একজন শিল্পীর সঙ্গে আবারো কাজ করার সুযোগ পেয়েও ভীষণ ভালো লেগেছে।
পরিচালক আশফাকুর রহমান অভি জানান, আসছে ঈদে কাহিনীচিত্রটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। চিত্রলেখা গুহ ও আশা এর আগে 'বিষকাঁটা' টেলিছবিতে অভিনয় করেছেন। টিভিতে চিত্রলেখা গুহ প্রথম অভিনয় করেন মমতাজ উদ্দিন আহমেদের রচনায় ও নওয়াজেশ আলী খানের পরিচালনায় 'কুঞ্জ নিকুঞ্জ'নাটকে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শেখ নিয়ামত আলী পরিচালিত 'অন্য জীবন'। কস্টিউম ডিজাইনার হিসেবে তিনি প্রথম কাজ করেন শেখ নিয়ামত আলীর আমি নারী ছবিতে। নাট্যদল নাট্যজন এর হয়ে তার নির্দেশিত একমাত্র মঞ্চ নাটক হচ্ছে তেভাগার পালা। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত সাতের অধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া তার দু'টি ছবি হচ্ছে শাহ আলম কিরনের '৭১ এর মা জননী' ও রিকিয়া মাসুদো পরিচালিত 'দ্যা স্টোরি অব সামারা'। শুক্রবার তিনি ব্যস্ত থাকবেন জর্জিশ বাসার ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত উজান গাঙ্গের নাইয়্যা নাটকের কাজ নিয়ে।
এদিকে ২৫ এপ্রিল আশা রায়হান খানের নতুন ধারাবাহিক নাটক ফেস এর শুটিং-এ ব্যাংকক যাচ্ছেন ১৭ দিনের জন্য। সেখানে তিনি ৫২ পর্বের এই ধারাবাহিক নাটকটির শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমিনউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
কাহিনীচিত্রে চিত্রলেখা ও আশা
একটি স্বল্পদৈর্ঘের কাহিনীচিত্রে একসঙ্গে অভিনয় করলেন চিত্রলেখা গুহ এবং ভিট তারকা আশা। এরআগে জনপ্রিয় নাট্যাভিনেত্রী চিত্রলেখা গুহ ও মডেল কাম অভিনেত্রী ভিট তারকা লুৎফুন্নাহার আশা একটি টেলিছবিতে অভিনয়





