আমার আমি’তে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ জামান জায়েদ। বর্তমান সময়ে ন্যান্সিকে নিয়ে আলোচিত ঘটনা সম্পর্কে তারা কথা বলেছেন ও সরাসরি উত্তর দিয়েছেন এ অনুষ্ঠানের মাধ্যমে।
এছাড়াও তারা ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এ দম্পতি।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’ এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে ৩০ আগস্ট, শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
গত ১৭ আগস্ট শনিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন এ কণ্ঠশিল্পী। প্রথমে তাকে নেত্রকোনার একটি ক্লিনিকে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে ন্যান্সির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসক। রোববার ভোরবেলায় ন্যান্সিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও ন্যান্সির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেন তিনি।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





