আগামী সোমবার প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম ‘দুষ্টু ছেলে’। এর আগে অ্যালবামের গানগুলো গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবির মোবাইল রেডিওতে গত বছরের ২৫ জুলাই থেকে প্রকাশ করা হয়।

‘দুষ্টু ছেলে’ অ্যালবামটি ৮টি গান দিয়ে সাজানো হয়েছে। তার মধ্যে একটি নজরুল সংগীতও রয়েছে। এবারই প্রথম ন্যান্সির কোনো অ্যালবামে তার কণ্ঠে নজরুল সঙ্গীত শোনা যাবে। গানটির শিরোনাম ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’।

অ্যালবামের বাকি গানগুলো মৌলিক গান। গানগুলোর শিরোনাম মেঘের উল্লাস, স্বপ্ন ডানা, বনমালী, ভুল মানুষ, দুষ্টু ছেলে, নেকড়ের গর্জন ও নির্ঘুম রাত।

ন্যান্সির নতুন অ্যালবামের সংগীতায়োজনে চারটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে কিবোর্ড, বেজগিটার, লিড গিটার ও ড্রামস। এতে কোনো সংগৃহীত সঙ্গীত ব্যবহার করা হয়নি। সরাসরি বাজিয়েই গানগুলোর সঙ্গীতায়োজন করা হয়েছে।
জেআই