অনেক বছর পর ফিরছেন অভিনেত্রী শিল্পা শেঠি। গুজবে তার সিনেমায় ফেরার কথা থাকলেও সেটা সীমিত রয়েছে শুধু গোটা কয়েক ছবির আইটেম গানে। কিন্তু পুরোমাত্রায় সিনেমায় ফিরবেন কবে সেটা এখনও অজানা।
কিন্তু সিনেমায় প্রত্যাবর্তন খানিকটা সময়সাপেক্ষ হলেও ছোট পর্দায় এবার আসর মাতাতে যাচ্ছেন শিল্পা শেঠি। যথারীতি তা স্বামী রাজ কুন্দ্রের সঙ্গে। তবে সেই প্রত্যাবর্তন পর্দা উপস্থিতিতে নয়, বরং অনুষ্ঠান প্রযোজনায়।
সামাজিক বিভিন্ন বিষয়বস্তুকে নির্ভর করে অনুষ্ঠানগুলো নির্মাণ করা হবে বলে সংবাদমাধ্যমকে জানান খোদ শিল্পার স্বামী রাজ কুন্দ্রে। সামাজিক ইস্যু নির্ভর হওয়ায় অবশ্য এরই মধ্যে বিতর্কের কেন্দ্রে আছেন শিল্পা।
সাধারণের অভিযোগ, আমিরের 'সত্যমেব জয়তে'কে নকল করতে যাচ্ছেন না তো শিল্পা? এ বিষয়ে দ্বিমত পোষণ করে শিল্পা বলেন, 'সত্যমেব জয়তে থেকে আমার অনুষ্ঠানের ফরম্যাট একেবারেই আলাদা। এটা সত্য যে, সামাজিক বিভিন্ন ইস্যুই আমার অনুষ্ঠানের বিষয়। কিন্তু উপস্থাপনপন্থা একেবারেই ভিন্ন।' এর পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদানের জন্য প্রতি অনুষ্ঠানেই একেকজন ব্যক্তিকে বিশেষ সম্মাননাও জানানো হবে বলে জানান শিল্পা।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই