আবারও একক অ্যালবামের গান রেকর্ড আর ভিডিও ভাবনায় মেতেছেন সময়ের অন্যতম ব্যস্ত কণ্ঠশিল্পী কণা।                    
মাঝে টানা দুই বছর বিরতি নিয়েছেন। তবে এ সময়েও ক্যারিয়ারের সর্বাধিক ব্যস্ত সময় পার করেছেন কণা। বিশেষ করে দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ততা রয়েছে এই কন্ঠশিল্পীর। সেই সঙ্গে প্লেব্যাক,টিভি লাইভ,জিঙ্গেল আর বিভিন্ন মিশ্র অ্যালবামের রেকর্ডিং তো সকাল-সন্ধ্যা চলছেই।
কণার সর্বশেষ একক সিম্পলি কণা প্রকাশ পায় প্রায় তিন বছর আগে। ২০১২ সালের শেষের দিকে কণা দারুণভাবে আলোচনায় আসেন এই অডিও অ্যালবামের ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণ করে।
কণার ভাষায় আমি গাঁটের পয়সা খরচ করে ভিডিও অ্যালবামটি করেছি এবং সফল হয়েছি। সবার ভালবাসায় সিম্পলি কণা অ্যালবামটি আমাকে নতুন করে জাগিয়েছে। সেই সুবাদেই চলতি সময়ে এসে কণা আবারও শুরু করেছেন তার নতুন মিশন। তিনি জানান' এরই মধ্যে ক্যারিয়ারের চতুর্থ এককের রেকর্ডিং শুরু করে দিয়েছেন। সঙ্গে চলছে চোখধাঁধানো মিউজিক ভিডিওর পরিকল্পনাও। তার ভাষায়, গান রেকর্ড হলেই আমি ভিডিও শুটিংয়ে নেমে যাবো। পরে অ্যালবাম প্রকাশের বিষয়টি দেখবো। সব বিষয় আন্ডারকন্সট্রাকশনের মধ্যে আছে। তাই এখনও স্পষ্ট করে বলতে চাই না পুরো প্রজেক্ট নির্মাণ প্রসঙ্গে।
শুধু এটুকু বলবো, এবার আমি সিম্পলি কণার চেয়েও বাড়তি কিছু করতে চাই। আমি আসলে লাভ চাই না। গানের টাকা দিয়ে গানটাই করতে চাই।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]