৭৪২৫ সানসেট বুলেভার্ড, ওয়েস্ট হলিউড, ক্যালিফোর্নিয়া। ঠিকানাটা গিটার সেন্টার হলিউডের। সেখানে বিভিন্ন বিখ্যাত সংগীতশিল্পীদের যন্ত্রাণুষঙ্গের পাশাপাশি তাদের হাতের ছাপ রয়েছে। কয়েকদিন আগে বাপ্পা মজুমদার আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন।

সেখান থেকে দেশে ফেরার আগেই বিখ্যাত সংগীতশিল্পী এরিক ক্লিপটনের হাতের ছাপে হাত রেখে একটি ছবি তোলেন তিনি। এটি ফেসবুকে নিজের পেজে পোস্ট করে জনপ্রিয় এই সংগীতশিল্পী লিখেছেন ‘গুরুর আশীর্বাদ। আহা...কি আনন্দ!’

বাপ্পা মজুমদার সম্প্রতি বেশ কিছু কনসার্টে অংশ নেওয়ার জন্য লস অ্যাঞ্জেলসে গিয়েছেন। সোলসের পার্থ বড়ুয়াও এই সফরে গান গাইতে গেছেন।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই