‘হৃদয়ের কথা’ ও আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির পর এস এ হক অলিক এইবার নির্মাণ করছেন ‘এক পৃথিবী প্রেম’। আর এই ছবিতে প্রথববারের মত জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন আইরিন ও আসিফ।

আইরিন  জানান, ছবিটির গল্প অনেক সুন্দর। সবার মন ছুঁয়ে যাবার মত গল্প। আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং হবে।

অলিক জানান, আমার আগের দুটি ছবি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করছি এই ছবিটিও দর্শকপ্রিয়তা পাবে। এতদিন ছবি না বানানোর কারণ হিসেবে মাঝে চলচ্চিত্রের খারাপ অবস্থার কারন উল্লেখ করেন।

উল্লেখ্য আইরিন বর্তমানে কাজ করছেন সাইফ চন্দনের ‘টার্গেট’, আলভী আহমেদের ‘ইউটার্ন’ এ। তার মুক্তি অপেক্ষায় রয়েছে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।

জেআই