ভারতে এ বছরের দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভাল মেনশন’- এ সম্মানিত হয়েছে বাংলাদেশী চলচ্চিত্র ‘পোস্টার’। শর্ট ফিল্ম ক্যাটাগরীতে এই সম্মান লাভ করে 'পোস্টার'।
জহির রায়হানের ‘পোস্টার’ গল্প অবলম্বনে স্বল্পর্দৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আসিফ খান। ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি লিখেছেন জান্নাতুন নাঈম প্রীতি, চিত্রনাট্য লিখেছেন মাহদী হাসান। দীপনের সিনেমাটোগ্রাফিতে সম্পাদনা এবং সংগীত নির্দেশনা দিয়েছেন পাঞ্জাবের রাজেশ কাপুর।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399031283.jpg[/img]
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে খবরটি প্রকাশ করেছেন আসিফ খান। শুক্রবার সকালে জান্নাতুন নাঈম প্রীতিও তার অ্যাকাউন্টে এই খবর অংশীদারত্ব করেন।
বুধবার রাত ৮ টায় দিল্লী তিভলি গার্ডেন রিসোর্টে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক সাভিতা রাজ হিরমাথ চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক আসিফ খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সে সময় আরও উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রামভুল সিং।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইহতিশাম আহমেদ, মম শিউলি, হাসনাত রিপন, ফারজানা মিল্টনসহ শতাধিক অভিনেতা ও অভিনেত্রী।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
দাদা সাহেব ফালকে উৎসবে সম্মানিত 'পোস্টার'
ভারতে এ বছরের দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভাল মেনশন’- এ সম্মানিত হয়েছে বাংলাদেশী চলচ্চিত্র ‘পোস্টার’। শর্ট ফিল্ম ক্যাটাগরীতে এই সম্মান লাভ করে 'পোস্টার'। জহির রায়হানের ‘পোস্টার’ গল্প অবলম্বনে স্বল্পর্দৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আসিফ খান।





