এবার একসঙ্গে পাওয়া যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সমস্ত গান।                    
সঙ্গীত শিল্পী তাহসানের সব গান এখন পাওয়া যাবে রেডিও জি নামের ওয়েবসাইটে। এখানে তার ৫টি একক অ্যালবামের ৬৬টি গানই রয়েছে।
তাহসান বলেন, সবাই এখন মুঠোফোনে গান শুনতে অভ্যস্ত, তাই রেডিও জি নামের এ সাইটে সে ব্যবস্থাই করা হয়েছে। এর মাধ্যমে বৈধভাবে শ্রোতারা গান শুনতে পারবেন।
রেডিও জি একটি স্ট্রিমিং ওয়াপ সাইট। শুধু বিভিন্ন অপারেটরের ডাটা সার্ভিস নয়, এটি ওয়াইফাই ব্যবহার করেও স্মার্টফোন থেকে গান শোনা যাবে। অ্যালবামগুলো হলো কথোপকথন(২০০৪) কৃত্দাসের নির্বাণ (২০০৫), ইচ্ছে (২৫ ডিসেম্বর ২০০৬), নেই (২০০৭), এবং প্রত্যাবর্তন (২০১১)।
ওয়েবসাইটের ঠিকানা- www.radiogbd.com .
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]