বাংলা সাহিত্যের মহানায়ক হুমায়ূন আহমেদের অসময় গল্প অবলম্বনে ঈদের জন্য নাটক নির্মাণ করা হচ্ছে। এটি পরিচালনা করছেন তারই সহধর্মিনী মেহের আফরোজ শাওন। ৮ জুলাই থেকে এর চিত্রায়ন শুরু হবে। নাটকটিতে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
ঈদ উপলক্ষে মেহের আফরোজ শাওন আরও দুটি নাটক পরিচালনা করছেন। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে- চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয় নামের একটি নাটক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, প্রাণ রায় ও সাবিলা৷ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এভারেস্টজয়ী এমএ মুহিত।
নাটক নির্মাণ প্রসঙ্গে শাওন বলেন, হুমায়ূন আহমেদ জীবিত থাকতে প্রতি ঈদে বিশেষ নাটক নির্মাণ করতেন। তাই গত কয়েক বছর ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় তার উপস্থিতি রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবারের রোজার ঈদে হুমায়ূন আহমেদের দুটি গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





