দেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) উদ্যোগে আগামী ২৯ নভেম্বর ২০১৪ ঢাকার পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

ভূমিকম্প সচেতনতা বিষয়ক এ উৎসবে অংশ গ্রহনে আগ্রহী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে ১ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৭ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্র আহবান করা হয়েছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ উৎসবে অংশ নেয়া চলচ্চিত্র গুলোর মধ্য থেকে সেরা ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পুরস্কৃত করার পাশাপাশি তা উৎসবে প্রদর্শন করা হবে।

জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবায়েসি জানিয়েছেন, ভূমিকম্প বিষয়ক এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য নির্মাণ ফরমেট উন্মুক্ত রাখা হয়েছে। হতে পারে তা মোবাইল ফোন বা ডিভি ফরমেট। তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো মূল বিষয়বস্তু হতে হবে ভূমিকম্প।

জাইকা বাংলাদেশের জনগণকে ভূমিকম্প বিষয়ে সচেতনতা ও প্রতিরোধে সক্ষমতা অর্জনের লক্ষে সিএনসিআরপি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এ উৎসবের আয়োজন।

উৎসবে আগ্রহী সকল বয়সী বাংলাদেশি নির্মতাদের ডিভিডি ফরমেটে নিজ বায়োগ্রাফীসহ চলচ্চিত্র জমা দিতে হবে আগামী ১৫ নভেম্বর ২০১৪, বিকাল ৪টার মধ্যে সিএনসিআরপি প্রকল্প অফিস: রুম-৭২৪ (৭ম তলা), পি ডব্লিউ ডি পূর্ত ভবন, সেগুন বাগিচা, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

বিস্তারিত জানতে ফোন করতে পারেন: ০১৭১৮৩০৬২৮২ নম্বরে অথবা ই-মেইল survive.film.2014 এই ঠিকানায়।

ঢাকা, সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর