[b]ঢাকা:[/b] আজ শনিবার শেষ হল 'ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ২০১৪।
উৎসব প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন,আমাদের উৎসবে থাকে সাতটি বিভাগ। উৎসবের নয়দিনে সাত বিভাগে রাজধানীর পাঁচটি ভেন্যুতে বাংলাদেশসহ বিশ্বের ৬১টি দেশের ১৭৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসব উপলক্ষে প্রায় ৩৫ জন বিদেশি চলচ্চিত্র পরিচালক এসেছেন।
বিভাগগুলো হলো- অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ,রেট্রোস্পেকটিভ বিভাগ,সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ,চিলড্রেনস বিভাগ,স্পিরিচুয়াল ফিল্মস,উইমেন ফিল্ম মেকারস সেকশন ও ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগ।
প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন,অমিত আশরাফ পরিচালিত উধাও এবং খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো।
রেট্রোস্পেকটিভ বিভাগে ছিল ইরানি চলচ্চিত্রকার আসগর ফরহাদির চারটি এবং ফরাসি চলচ্চিত্রকার অলিভিয়া আসায়েসের তিনটি চলচ্চিত্র।
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয়েছে মোট ২৮টি চলচ্চিত্র। চলচ্চিত্রের সঙ্গে শিশুদের সংযোগ স্থাপনের জন্যে চিলড্রেন্স বিভাগে ছয়টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
ওমেন ফিল্ম মেকারস বিভাগে প্রদর্শিত হয়েছে নারী নির্মাতাদের ৪১টি চলচ্চিত্র এছাড়া স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ২০টি এবং ইন্ডিপেনডেন্ট বিভাগে ৫৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
উৎসবের ছবিগুলোর প্রদর্শনী হয়েছে-রাজধানী শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন (ফ্রি),জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন (টিকেট: ৫০ টাকা) ও সুফিয়া কামাল মিলনায়তন (ফ্রি), ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা (ফ্রি) ও ইএমকে সেন্টার (ফ্রি) এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু।
প্রসঙ্গত,গত ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া 'সুস্থ ছবি,সুস্থ দর্শক,সুস্থ সমাজ' এই শ্লোগানে প্রতি দুই বছর পরপর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল বেলজিয়াম-ফ্রান্স-মরক্কোর যৌথ প্রযোজনায় নির্মিত ছবি দ্য ব্যাগ অব ফ্লাওয়ার। অনুষ্ঠান শেষ হয় বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত টেলিভিশন সিনেমার মাধ্যমে।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান,চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ১৪-২২ জানুয়ারি।
বিনোদন
শেষ হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ঢাকা: আজ শনিবার শেষ হল 'ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ২০১৪। উৎসব প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান





