চলচ্চিত্র অভিনেত্রী পরী মণির সঙ্গে চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়। সম্প্রতি পূবাইলের একটি শুটিং স্পটে এসে অপূর্ব রানার স্ত্রী সাথী সবার সামনে এ কথা জানান।

গত ২০ আগস্ট পূবাইলের পুড়ে যায় মন ছবির শুটিং সেটে গিয়ে অপূর্ব রানার স্ত্রী চিৎকার করে বলেন রানার সঙ্গে পরীর প্রেম চলছে। এসময় চলচ্চিত্র প্রযোজক শরীফ, চিত্রনায়ক সাইমন এবং চিত্রগ্রাহক পনিরসহ শুটিং স্পটের অনেকেই তখন সাথীকে শান্ত করার চেষ্টা করেন।

এ প্রসঙ্গে নির্মাতা অপূর্ব রানা জানান- আমার সঙ্গে কারো প্রেমের সম্পর্ক নেই।

চিত্রনায়িকা পরী মণি বলেন- ‘অপূর্ব রানা আমার বড় ভাইয়ের বন্ধু। তিনি আমার বড় ভাইয়ের মতো। আমাকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা সত্য নয়।’

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই