‘আমি শীঘ্রই মারা যাচ্ছি’ মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে এই বাক্যটিই উচ্চারণ করেছিলেন আরব অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকা। আর বাস্তবে এই বাক্যটিই তার উচ্চারিত জীবনের শেষ বাক্য। কেননা মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে করতেই মারা গেছেন এই অভিনেতা।
টেলিভিশন সিরিজ 'ব্লাড ব্রাদার্সে' অভিনয় করতে গিয়ে পান্ডুলিপি অনুসারে সংলাপ না বলায় আল-শাওয়ালকার মতো অভিজ্ঞ অভিনেতা ভুল সংলাপ বলছেন ভেবে অবাক হন উপস্থিত অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। গুলি লাগার পরে মারা যাচ্ছেন নাটকের এরকম দৃশ্যে অভিনয় করার সময় অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকার সংলাপ হিসেবে বলার কথা ছিল, ‘আমি চাই তুমি তোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত কর।’
কিন্তু সত্যিকারে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে আমি শীঘ্রই মারা যাচ্ছি।’ আর এ দৃশ্যে অভিনয় করতে করতেই সহকর্মীদের স্তব্ধ করে ক্যামেরার সামনেই মৃত্যুবরণ করেন আল-শাওয়ালকা। জর্ডানের রাজধানী আম্মানে নাটকটির দৃশ্য ধারণ করা হচ্ছিল।
৫৫ বছর বয়সী মাহমুদ আল-শাওয়ালকা মধ্যপ্রাচ্যের একজন খ্যাতিমান অভিনেতা। বিশেষ করে ঐতিহাসিক নাটকে অভিনয়ের জন্য তিনি ভীষণ জনপ্রিয়।
হঠাৎ করে কি কারণে এই অভিনেতার মৃত্যু হল তা এখনও জানা যায় নি। তবে কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে। সূত্র: দ্য ডেইলি মিরর।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়েই শেষ নি:শ্বাস