এ বছর শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইকে নিয়ে এবার চলচ্চিত্র তৈরি উদ্যোগ নিয়েছেন ভারতের রিয়েল এস্টেট ব্যবসায়ী বিজয় জাজু। মালালাকে নিয়ে নির্মিত এ ছবির নাম হবে ‘গুল ম্যাকাই’। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

ছবি তৈরির কারণ হিসেবে ব্যবসায়ী বিজয় জাজু বলেন, ‘‘২০১৩ সালের জুলাই মাসে জাতিসংঘে মালালার সাহসী দেয়া বক্তব্য শুনে আমি খুবি অনুপ্রাণিত হয়েছি। একজন ১২ বছর বয়সী কিশোরী যদি অস্ত্র ছাড়াই তালেবানদের সাথে লড়তে পারে তাহলে তার গল্প অন্যদেরকেও জানানো উচিত।’’

তিনি বলেন, ‘‘১৮০ মিনিটের এ ছবিটি তৈরিতে মালালা সম্মতি প্রকাশ করেছেন।’’

ছবিতে মালালার চরিত্রে ছবিটিতে অভিনয় করবেন বাঙ্গালী অভিনেত্রী মুখেশি রিশি। বিখ্যাত অভিনেতা অমপুরি অভিনয় করবেন আশফাক কায়ানি চরিত্রে এবং মালালার মার চরিত্রে অভিনয় করবেন দিব্য দত্ত।

জেআই