ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে শাকিব খান, পরী মণি ও তানহা অভিনীত ছবি ধূমকেতু। পরিচালনা করছেন শফিক হাসান।

সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, তানহা, আলীরাজ, দিতিসহ অনেকে। মহরতের পর থেকে শাকিব খানের পূবাইলের বাড়ি জান্নাতে ছবির শুটিং শুরু হয়। ছবিতে আরও আছেন রেবেকা, অমিত হাসান প্রমুখ।

ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। প্রযোজনা করছে মুন্নি প্রোডাকশন। ছবির গল্প শাকিব খান লজিংমাস্টার হিসেবে ঢুকে পড়েন পরী মণির বাড়িতে। বেশ ভালই কাটতে থাকে সবকিছু। অন্যদিকে গল্পের আরেক নায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে ছোটবেলায় শাকিবের বিয়ে ঠিক করে রেখেছিল তার মা। একদিকে ভালবাসার মানুষ পরী মণি, অন্যদিকে মা এভাবেই ছবির গল্প এগিয়ে যায়।

ছবিতে মোট গান সাতটি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই