[b]ঢাকা :[/b] শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহাসিক কেওড়াতলা মহাশ্মশানে কাঠের চুল্লিতে সুচিত্রা সেনের শেষকৃত্য অনুষ্টিত হয়। তাঁর মরদেহ দাহ করা হয় চন্দন কাঠে। মায়ের মুখে আগুন দেন মেয়ে মুনমুন সেন।
দুপুরে সুচিত্রা সেনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তাঁর বালিগঞ্জের বাসভবনে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া আসা হয়। সেখানে প্রয়াত মহানায়িকাকে রাষ্ট্রীয় সন্মান (গান স্যালুট) জানানো হয়।
শুক্রবার সকাল আটটা পঁচিশ মিনিটে তিনি কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রায় চার সপ্তাহ ধরে তিনি ফুসফুসের সংক্রমণ ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিনোদন
কেওড়াতলায় রমার শেষকৃত্য সম্পন্ন
শুক্রবার বিকেলে কলকাতার ঐতিহাসিক কেওড়াতলা মহাশ্মশানে কাঠের চুল্লিতে সুচিত্রা সেনের শেষকৃত্য অনুষ্টিত হয়। তাঁর মরদেহ দাহ করা হয় চন্দন কাঠে। মায়ের মুখে আগুন দেন মেয়ে মুনমুন সেন।





