হলিউড অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন তার সুপারহিট সিনেমা র‌্যাম্বো নিয়ে আবারও দর্শকদের সামনে আসতে চলেছেন। বরাবরের মত সিরিজের এই ৫ম পর্বেও র‌্যাম্বো চরিত্রে অভিনয় করবেন ৬৮ বছর বয়সী স্ট্যালোন।

এই মুহুতে চলছে সিনেমাটির প্রস্তুতি পর্ব। র‌্যাম্বো সিরিজের শেষ এপিসোডটি বের হয় ২০০৮ সালে। ছয় বছর পর সিরিজের ৫ম সিনেমটি তৈরির জন্য পেশিবহুল শরীরকে আরও আকর্ষণীয় করে তুলতে নিয়মিত শরীরচর্চা করছেন স্ট্যালোন।

এ প্রসঙ্গে স্ট্যালোন বলেন, আমি র‌্যাম্বো ৫ ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি। নিয়ম করে শরীরচর্চা করছি। সত্যিকারের নিষ্ঠুর বলতে যা বোঝায়, আমি সেটাই হতে যাচ্ছি। নিষ্ঠুর তবে তীক্ষ ধীশক্তিসম্পন্ন। কোমল হৃদয়ের একজন হত্যাকারী। চটপটে কিন্তু বোকা। লম্বা কিন্তু খাটো। প্রশস্ত কিন্তু সরু। মানে র‌্যাম্বো চরিত্রটির মধ্য দিয়ে আমরা প্রতিটি চৌহদ্দি পার হওয়ার চেষ্টা করছি।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই