একেক সময় একেক ধরনের হাওয়া আসে। কখনো ঘূর্ণিঝড়। কখনো সাইক্লোন। তেমনি প্রযুক্তি দুনিয়াতেও স্মার্টফোন, থ্রিজি ফোন এর পর চলছে সেলফি হাওয়া।
তরুণ প্রজন্মের ভেতর চলছে সেলফি তোলার হিড়িক। মোবাইলে মিথ্যা কথা বেশি বলা হওয়ার ফলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস আর থাকছে না। মানুষ যেমন সেলফি তুলছে তেমনি সেলফিশও হয়ে যাচ্ছে। কাউকে নিজের সঠিক অবস্থান জানাতেও এখন ব্যবহৃত হচ্ছে সেলফি। এই বিষয় নিয়েই নির্মিত হয়েছে নাটক সেলফি।
সেলফি নাটকে মোশারফ করিম একজন সেলফিশ মানুষ। নিপুণ তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। মোশারফ করিম কোথাও গেলে সেলফি তুলে স্ত্রীর কাছে পাঠাতে হয় যে সে ঠিক জায়গাগাটাতেই আছে। এমনই বিশ্বাস অবিশ্বাসের গল্প নিয়ে এগিয়ে যায় সেলফি নাটক।
পরিচালক মাসুদ সেজান বলেন, সেলফি থেকে সেলফিশ হওয়ার গল্প নিয়েই আমার নাটক সেলফি। এই সময়ের একটি ট্রেন্ডকে নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। মোশারফ করিম ও নিপুণসহ সবাই বেশ ভালো অভিনয় করেছেন।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, নিপুন, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, ফারজানা স্বর্না, শফিক মুক্তা, ফরহাদ বাবু প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন রাত রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।
জেআই,





