‘আশিকি টু’ সিনেমার পর থেকেই আদিত্য চোপড়া-শ্রদ্ধা কাপুরের প্রেমের খবর বাতাসে উড়ছে। বলিউডের বাকি সব জুটি’র মতই তারাও প্রেম করেন কিন্তু স্বীকার করছেন না।
মুম্বাইয়ের রাস্তায় আর বিভিন্ন অনুষ্ঠানেও একত্র হওয়ার ঘটনায় তাদের প্রেমের খবর অনেকটাই সবার মুখে মুখে। অবশেষে অনেকটা হাতেনাতেই ধরা খেয়ে গেলেন রোমান্টিক এই জুটি।
মধ্যরাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল থেকে বের হতে দেখা গেছে তাদেরকে। আর সেখানেই ধরা পড়েছেন সংবাদকর্মীদের ক্যামেরায়। জানা গেছে, হোটেলটিতে রুম বুক করেছিলেন আদিত্য-শ্রদ্ধা। কিছু সময়ও কাটিয়েছেনও হোটেল রুমে।
তবে সংবাদমাধ্যমের উপস্থিতি টের পেয়েই দ্রুত চলে গিয়েছেন। পরে যথারীতি অস্বীকার করেছেন ঘটনা ও প্রেমের সম্পর্ক।
[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বিনোদন
মধ্যরাতে বিলাসবহুল হোটেল রুমে আদিত্য-শ্রদ্ধার ডেটিং
‘আশিকি টু’ সিনেমার পর থেকেই আদিত্য চোপড়া-শ্রদ্ধা কাপুরের প্রেমের খবর বাতাসে উড়ছে। বলিউডের বাকি সব জুটি’র মতই তারাও প্রেম করেন কিন্তু স্বীকার করছেন না





