সংগীতার ব্যানারে প্রকাশিত হলো চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার তৃতীয় একক অ্যালবাম 'পূজা রিটার্নস'। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে পূজাকে শুভাশীষ জানিয়ে বক্তব্য রাখেন গুণী সংগীত শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, শাম্মি আখতার এবং আকরামুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অডিও কোম্পানি সংগীতার স্বত্বাধিকারী সেলিম খান, অ্যালবামটির স্পন্সর প্রতিষ্ঠান ইউনিভার্সাল ফুড-এর স্বত্বাধিকারী সোহানি হোসেন, সুরকার-সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, সংগীত শিল্পী বালাম, নির্ঝর, আরফিন রুমি, ইমরান, প্রতীক হাসান, নাওমি, বেলাল খান, মশিউর বাপ্পি, তানজীনা রুমা, চিত্রনায়ক ও পরিচালক শিপন মিত্র, পরিচালক চন্দন চৌধুরীসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে নীরব।
বক্তব্য পর্ব শেষে আগত অতিথি ও অ্যালবাম সংশ্লিষ্টরা অংশ নেয় মোড়ক উন্মোচন পর্বে। এরপর অ্যালবামের করা তিনটি ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। পূজার এই পূজা রিটার্নস অ্যালবামের গানগুলোর সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, বালাম, আরফিন রুমি, ইমরান, কাজী শুভ ও রাফি। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, শাহান কবন্ধ, রবিউল ইসলাম জীবন ও ফয়সাল রাব্বিকীন।
নিজের এই অ্যালবাম প্রসঙ্গে পূজা বলেন, দীর্ঘ এক বছর আমি এই অ্যালবামের কাজ করেছি। আমার আগের অ্যালবামটি শ্রোতারা অনেক পছন্দ করেছিলো। সেই বিষয়টি মাথায় রেখেই এবারের অ্যালবামটি করা।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পূজা রিটার্নস-এর মোড়ক উন্মোচন
সংগীতার ব্যানারে প্রকাশিত হলো চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার তৃতীয় একক অ্যালবাম 'পূজা রিটার্নস'। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে পূজাকে শুভাশীষ জানিয়ে বক্তব্য রাখেন





