সকলেই জানেন বলিউডে দিলদরিয়া হিরো একজনই আছেন৷ তিনি আর কেউ নন সালমান খান৷ নিজের কো-স্টার থেকে ফ্যান সকলের জন্য সালমানের সারপ্রাইজ প্যাক তৈরি৷

সম্প্রতি 'এক ভিলেন' দেখে এতই খুশি হয়েছিলেন সল্লু অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাকে নিজের ডিজাইন করা একটি ঘড়ি উপহার দিলেন৷ বেশ কিছু বছর আগেও করিনার সঙ্গে শ্যুটিং চলাকালীন তাকে প্রায় দুই লক্ষ টাকা দামের একটি ভ্যানিটি ব্যাগ উপহার দিয়েছিলেন তিনি৷

 সম্প্রতি নিজের ভক্তদের জন্য চাকরীর ব্যবস্থাও করছেন তিনি৷ তবে এবার বলিউডের দাবাং খান একটি বেশিই বাড়াবাড়ি করে ফেললেন৷ ‘কিক’ ছবির নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজকে একটি তিন কামড়ার ফ্ল্যাট উপহার দিয়ে ফেললেন সালমান৷

জানা গেছে, জ্যাকলিন নাকি নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার এক ফ্ল্যাটে নিজের সংসার পেতে ফেলেছেন৷ ‘কিক’ ছবির শ্যুটিং শেষ হওয়ার পর থেকেই সালমান জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ৷ সম্প্রতি এই জুটিকে একসঙ্গে ‘এক ভিলেন’র প্রমিয়ার পার্টিতেও দেখা গিয়েছিল৷

ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর বেশ কিছুদিন একাই ছিলেন সালমান৷ তবে কি এবার জ্যাকলিনের প্রতি মজেছেন? আর সে কারণেই কি ফ্ল্যাট দিয়ে নিজের এন্ট্রিটাও পাকা করে নিলেন তিনি৷ সেটা অবশ্য ‘কিক’ মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে৷

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই