অভিনয় না বাস্তবেই এমনি ঘটনা ঘটলো দেশের জনপ্রিয় মডেল-উপস্থাপিকা ও নবাগত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বেলায়। সম্প্রতি লন্ডনে ‘প্রেমি ও প্রেমি’ ছবির শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন।

এ ছবির নায়ক অঙ্কুশ ও নায়িকা নুসরাত ফারিয়া গত ৫ই জুলাই লন্ডনের ব্রাইটন ফামার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

ফারিয়া জানিয়েছেন, শুটিংয়ের দৃশ্যটি ছিল এমন- চলন্ত গাড়ি থেকে নায়ক-নায়িকা দুজনকেই লাফ দিয়ে নেমে যেতে হবে।

কিন্তু চালক অঙ্কুশ সময়মত নামতে পারলেও চলন্ত গাড়িতে থেকে যান ফারিয়া। ড্রাইভারবিহীন চলন্ত গাড়ি ছুটতে থাকলে একপর্যায়ে অনেক চেষ্টা করে ফারিয়া নিজেই চালকের স্থানে বসে গাড়িটি নিয়ন্ত্রণে আনেন।

তবে ফারিয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেও শরীরে কোন আঘাত পাননি। ফারিয়া আরও বললেন, সত্যিই এমন অভিজ্ঞতা যেন কারো জীবনেই না আসে।

আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় রক্ষা পেয়েছি। জানা গেছে, বর্তমানে লন্ডনেই শুটিং চলছে আবদুল আজিজ এবং অশোকপাতি পরিচালিত ‘প্রেমি ও প্রেমি’ ছবির।

এআই/