বিকাশ ভালের ‘শানদার’ মুভির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। তবে অসুস্থতা সত্ত্বেও শুটিং চালিয়ে গেছেন তিনি। শুটিং শেষ করেই দেশে ফেরেন তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
ইউরোপে 'শানদার' মুভিটির শুটিং চলছে। সেখানকার প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে শুটিং করতে গিয়ে প্রচণ্ড জ্বর ও পেট ব্যথা শুরু হয় আলিয়ার। নিজের অসুস্থতা সত্ত্বেও শুটিং শিডিউলে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য অসুস্থ শরীরেই শুটিং চালিয়ে যান এ অভিনেত্রী। নিজের অংশের শুটিং শেষ করে তবেই দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। বর্তমানে তিনি পুরো বিশ্রামে আছেন।
এএইচ





