গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরার নিঝুম এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
রাত ৮টার দিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে একাকে আটক করা হয়েছে। গৃহকর্মী আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিনেত্রী একা এখন হাতিরঝিল থানায় রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এসআই হারুন বলেন, “প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। তারপর পুলিশ হাতিরঝিল থানাধীন রামপুরা থেকে তাঁকে আটক করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।”
এমবি





