কবিতা লিখছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ধ্যানজ্ঞানে শুধু নতুন কবিতা তৈরির পরিকল্পনা। তিনি কবি হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন কাছের এক কবি বড় ভাইয়ের কর্মকাণ্ড দেখে। কবিদের প্রতি মেয়েদের আগ্রহ বেশি। তাই কবি হওয়ার স্বপ্নে বিভোর হন চঞ্চল চৌধুরী।
এ ঘটনাটি বাস্তবে নয়, অভিনয়ের প্রয়োজনে ঘটেছে।
মিনহাজুল ইসলাম অভির পরিচালনায় 'একদিন কবির সাথে' টেলিফিল্মে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এই টেলিফিল্মে চঞ্চলকে দেখা যাবে একজন কবি হিসেবে। এ ধরনের চরিত্রে কাজ করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, 'নিজের ভেতরে নেই; কিন্তু এরকম অনেক কিছুই করতে চাই আমরা। মনে করি, ইচ্ছা করলেই অনেক কিছুই করা বা হওয়া সম্ভব। সৃষ্টিশীল কাজ চাইলেই হয় না। এটা ভেতরে যেমন থাকতে হয় তেমনি যোগ্যতাও অর্জন করতে হয়। এটাই টেলিফিল্মটির মূল কথা।' এর আগে চঞ্চল আরও দু'বার কবি চরিত্রে অভিনয় করেন।
চঞ্চল ছাড়াও এ টেলিফিল্মে অভিনয় করেছেন জেনি, শিরিন আলম, মনির জামান প্রমুখ।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
চঞ্চল চৌধুরী কবি!
কবিতা লিখছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ধ্যানজ্ঞানে শুধু নতুন কবিতা তৈরির পরিকল্পনা। তিনি কবি হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন কাছের এক কবি বড় ভাইয়ের কর্মকাণ্ড দেখে। কবিদের প্রতি মেয়েদের আগ্রহ বেশি।





