বাদ্যযন্ত্র হিসেবে একতারা ও ডুবকি বাজিয়ে থাকেন তিনি। ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের একজন অগ্রগামী গায়ক যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাউল গানকে পরিচিত করেছেন ও প্রতিষ্ঠা করেছেন নতুন এক ধারার সংগীত, ফোক ফিউশন। তিনি ভারতের “পবন দাস বাউল”।

খুশীর সংবাদ হলো, প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন ভারতীয় এ সংগীতশিল্পী। ছবিটি নির্মাণ করছেন পরিচালক স্বপন আহমেদ। আনিসুল হকের গল্পে নির্মাণাধীন ছবিটির সবগুলো গান কলকাতার ড্রিম ডিজিটাল স্টুডিওতে রেকডিং করা হবে। এ উপলক্ষে বুধবার প্যারিস থেকে কলকাতায় এসে পৌঁছান পবন দাস।

গত মার্চে “আজব”নামের এক বাংলাদেশী ব্যান্ডের ‘হাজার ভূতের রাজার দয়া’ অ্যালবামে একটি গান গেয়েছিলেন পবন দাশ। অ্যালবামটিতে তার গাওয়া গানটির শিরোনাম ছিলো ‘পদ্মা নদী’।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই