এসময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল আনুমানিক সাড়ে ৬টায় (ঢামেক)হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। ন্যান্সির সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানাগেছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য নেত্রকোনায় নিজ বাড়িতে শনিবার সন্ধ্যায় ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন ন্যান্সি।
পরিবারের সদষ্যরা তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করলেও রাত সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
এর পর অবস্থার অবনতি হলে রাত সোয়া ১টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনরা।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





