আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি-মাহি জুটির ছবি ‘অনেক সাধের ময়না’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। কিছুদিন আগে ছবিটির ট্রেলার অনলাইনে ছাড়া হয়েছে। এবার অনলাইনে ছবিটির একটি গান প্রকাশ করা হয়।

‘আমার এই প্রাণ বলছে’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহ আলম সরকার। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন শাহ্‌। গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ ও কেয়া।

জেআই